১৭ মার্চ, ২০১৮ ১৩:৩৩
মৌলভীবাজারে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
শনিবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসন এর আয়োজনে শহরে শহীদ মিনার প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, স্কুল, কলেজ সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে শহীদ মিনার থেকে একটি আনন্দ শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এসে শেষ হয় ।
পরে সেখানে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সদস্য (প্যানেল স্পিকার) সৈয়দা সায়রা মহসীন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাহ্ জালাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাবেক মহিলা এমপি হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওসের আলী খোকন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়োজিদ খান প্রমুখ।
আলোচনা সভা শেষে শিশু একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রধান করা হয়।
আপনার মন্তব্য