১৭ মার্চ, ২০১৮ ১৪:৪৬
হবিগঞ্জ শহরের অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৭ মার্চ) ভোরে শহরের চৌধুরীবাজারের ফল পট্টিতে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে কাচামাল ও ভেরাইটিজ স্টোরসহ বিভিন্ন ধরনের সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য