সুনামগঞ্জ প্রতিনিধি

১৭ মার্চ, ২০১৮ ১৮:৩৩

সুনামগঞ্জে বাণিজ্য মেলার উদ্বোধন

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট। ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল হুদা মুকুট বলেন, ‘শিল্প-সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জ। কিন্তু আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বিনোদনের সুযোগ নেই। চেম্বার অব কমার্সের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলায় শিশু-কিশোররা সুন্দর বিনোদনের পাশাপাশি খেলনাসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুযোগ পাবে। মহিলা ও অন্য বয়সী লোকজনও অবসর সময়ে এই মেলা উপভোগ করতে পারবেন।’

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি আমিনুল হক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফৌজিয়া আরা শাম্মী, চেম্বার অব কমার্সের পরিচালক মেলা কমিটির আহবায়ক নুরুল ইসলাম বজলু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক, জিএম তাহশীজ, জেলা আওয়ামী লীগের সদস্য তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টুসহ চেম্বার অব কমার্সে পরিচালকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত