জামালগঞ্জ প্রতিনিধি

১৭ মার্চ, ২০১৮ ১৯:০৩

জামালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মার্চ) সকালে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হতে বঙ্গবন্ধুর জন্মদিন, রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ উপজেলা চত্বরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল হাসান, জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল কবির, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিল্পকলার সাধারণ সম্পাদক জামিল আহমেদ জুয়েল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, ছাত্রলীগ নেতা জুলহাস তালুকদার অপু প্রমুখ। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, আদর্শ এবং বাংলাদেশ এর স্বাধীনতার ওপরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী ও ষষ্ট থেকে অষ্টম শ্রেণীর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপর দিকে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিবসটির উপর আলোচনা সভা ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয় শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল কবীর, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম, বিদ্যালয় শিক্ষক সীতেষ কুমার তালুকদার, জোতিষ রঞ্জন তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবসের উপর রচনা প্রতিযোগিতায় ক-গ্রুপের ৩ জন, খ-গ্রুপের ৩ জন, কুইজ প্রতিযোগিতায় ক-গ্রুপের ৩ জন ও খ-গ্রুপের ৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।

এদিকে উপজেলার বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড কেয়ার কিন্ডার গাড়তেনে দিবসটির উপর শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা হয়েছে।

চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. ফখরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মাখসুদা আক্তার রুনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যক্ষ খায়রুল কবীর চৌধুরী, সহকারী শিক্ষিকা রাশেদা আক্তার, ফরিদা আক্তার, পিয়ারা আক্তার, শিউলী দেবনাথ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত