সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০১৮ ২০:২২

সিলেটে বিএনপির কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ রোববার

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি জাকির হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

রোববার (১৮ মার্চ) বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হবে।

বুকে কালো ব্যাজ ধারণ করে যথা সময়ে উপস্থিত থেকে প্রতিবাদ কর্মসূচিকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।

শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ রেজিস্টারি মাঠে রোববারের প্রতিবাদ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত