১৬ জুন, ২০১৫ ১৯:০৪
মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার নির্মমভাবে এক স্কুল শিক্ষিকা খুন হয়েছেন। আবু রিকমন (১৮) নামক চা শ্রমিক গলায় ছুরি পুচিয়ে নিউ সমনবাগ চা বাগানের ১৪ নম্বরের ব্র্যাক প্রি-প্রাইমারী স্কুলের শিক্ষিকা মিনতি মুন্ডাকে খুন করে। মিনতি মুন্ডা বাগানের টিলার শ্রী প্রসাদ মুন্ডার মেয়ে।
ঘটনার পর খুনি আবু রিকমন পালিয়ে যায়। সেও একই বাগানের রিকমন টিলার ভিম রিকমনের ছেলে। মিনতি মুন্ডা (১৯) শিক্ষকতার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছিল এবং এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে স্কুল ছুটি দিয়ে প্রতিদিনের মত স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডা বাড়ী ফিরছিল। স্কুলের আনুমানিক ১শ’ মিটার অদূরে আবু রিকমন নামক চা শ্রমিক তার গতিরোধ করে গলায় ছুরি পুচিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মিনতি মুন্ডাকে খুন করে পালিয়ে যায়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ব্র্যাক স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডা খুনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।
আপনার মন্তব্য