১৬ জুন, ২০১৫ ২০:০৩
আপিলের চুড়ান্ত রায়ে যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নগরীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ফেরাতে কাজ করে চলেছেন। যুদ্ধাপরাধীদের বিচার করে তিনি জাতিকে কলংকমুক্ত করে চলেছেন।
এতে করে বাঙ্গালী জাতি বিশ্বের কাছে মাথা উচু করে দাড়াচ্ছে। যুদ্ধাপরাধের মামলায় কুখ্যাত রাজাকার ও আলবদর কমান্ডার আলী আহসান মুজাহিদের ফাসির রায় আপিল বিভাগে বহাল রাখায় তিনি মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। এ সময় সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করায় সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এ সময় তারা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গোটা দেশের মুক্তিযোদ্ধারা রয়েছেন।
আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী, সুরজ আলী, আব্দুস সালাম, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের ডিপুটি কমান্ডার মুুুুুুুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহকারী কমান্ডার মোনাফ খান, দিপংকর চক্রবর্তী, আব্দুল আউয়াল সাহাবুদ্দিন আহমদ, সদর ডিপুটি কমান্ডার হাজী ইরশাদ আলী, সহকারী কমান্ডার নাজিম উদ্দিন, সহকারী কমান্ডার সুন্দর আলী, রহিছ আলী, দক্ষিণ সুরমা ডিপুটি কমান্ডার আলকাছ মিয়া, সহকারী কমান্ডার মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা ইলিয়াছুর রহমান, সাইদুর রহমান, সন্তান কমান্ড আবুল কালাম, জেলা সন্তান কমান্ডের ইয়ামিন আহমদ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য