১৭ জুন, ২০১৫ ০৫:২০
বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলার উদ্যোগে দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় স্থানীয় আকবর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গণি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের সকল অনৈতিকতা দূর করে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে সবার আগে নিজেকে গড়তে হবে। দেশ জাতি ও উম্মাহর লক্ষ্যে প্রত্যেককে সুনাগরিক হয়ে দেশ সেবায় মনোনিবেশ করতে হবে।
তিনি আরো বলেন, আজ একজন সোনার মানুষের খুবই প্রয়োজন। একজন সোনার মানুষই একটি সোনার বাংলাদেশ গড়তে পারে। সোনার ছেলে তৈরি করতে তালামীযে ইসলামিয়া কাজ চালিয়ে যাচ্ছে।
উপজেলা সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক সাইফুর রহমান শুভ, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা লুৎফুর রহমান সিরাজী, পশ্চিম জেলার সাবেক সহ সভাপতি মোঃ তৌরিছ আলী, পশ্চিম জেলার সহ অফিস সম্পাদক শেখ মোহাম্মদ আলী হায়দার, ইমন আহমদ, শাহ ফয়সাল আহমদ, রাজু আহমদ, আনসার আহমদ, জুয়েল আহমদ, মারুফ আহমদ, আব্দুস সামাদ, ফয়সাল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য