২২ মার্চ, ২০১৮ ১৪:৪৪
হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবতীকে গণধর্ষণ কালে ঘটনাস্থল থেকে ২ যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার আমরোড় বাজারে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দুইজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো দু'জন পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন - উপজেলার কালামন্ডল গ্রামের আঃ গোপাস এর পুত্র শফিকুল ইসলাম (১৯) ও গোছাপাড়া গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র নাঈম মিয়া (১৮)।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. আজমিরুজ্জামান জানান, চুনারুঘাট থানার এস আই কাশী শর্মা ও এএসআই সুরঞ্জিত এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দুইজনকে আটক করেন এবং ভিকটিম কে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ ধর্ষকের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। যার নং ২১।
তিনি আরো জানান - ধর্ষকেরা সবাই স্কুল পড়ুয়া ছাত্র। তারা এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করেছেন বলে জানা গেছে। পলাতক দু'জন কে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য