২৫ মার্চ, ২০১৮ ১৬:০৯
গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা করা হয়েছে।
রোববার (২৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, বড়লেখা থানার অপারেশন অফিসার (উপ-পরিদর্শক) প্রভাকর রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য