১৭ জুন, ২০১৫ ১৫:০২
কানাইঘাট উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রায় ২ লাখ ভারিতীয় নাসির বিড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটেলিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। কানাইঘাটের সীমান্ত এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে ডোনা বিওপি এর বিজিবি সদস্যরা শ্রীপুর এলাকায় অভিযান চালায়। এসময় ২ লাখ পিস নাসির বিড়ি উদ্ধার করে তারা।
উদ্ধারকৃত বিড়ির সিজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর এই অভিযানের নেতৃত্ব দেন ডোনা বিওপির হাবিলদার মো. সাইদুজ্জামান ।
আপনার মন্তব্য