মাধবপুর প্রতিনিধি

২৭ মার্চ, ২০১৮ ১৬:৫৪

মাধবপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী প্রায় ৫১ হাজার ৫শ ছেলেমেয়েকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

মঙ্গলবার (২৭ মার্চ) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইশতিয়াক মামুনের সভাপতিত্বে এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান।

সভায় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত পালিত হবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ।

আপনার মন্তব্য

আলোচিত