২৭ মার্চ, ২০১৮ ১৮:২৭
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় র্যালিটি বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের সামনে থেকে শুরু হয়ে জনাব আলী কলেজ, সাগরদীঘির পূর্বপাড়, শহীদ মিনার, উপজেলা পরিষদ ও বড়বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এড. মুর্শেদুজ্জামান লুকুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার এনামুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল কিবরিয়া বুলবুল, জেলা পরিষদ সদস্য রৌশনারা ভুঁইয়া লাকী, ৫নং ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, ছাত্রলীগের আহবায়ক সাইম হাসান পুলক, তাঁতী লীগের আহবায়ক শেখ রুবেল প্রমুখ।
এর আগে র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকাল থেকেই উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতারা হাজির হতে থাকেন। র্যালিতে প্রায় ৫ হাজারেরও বেশী নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য