নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০১৮ ১৭:২০

মাহিদ হত্যা: গ্রেপ্তারে পর রিমাণ্ডে আরেক আসামী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষর্থী মাহিদ আল সালাম হত্যা মামলার আরেক আসামীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামী রাসেল আহমদকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এরআগে বুধবার রাতে দক্ষিণসুরমার কাস্তরাইল এলাকার বরোখলা থেকে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। এই হত্যার ঘটনায় আগেই গ্রেপ্তার হওয়া মির্জা আতিকের স্বীকারোক্তির ভিত্তিতে রাসেলকে গ্রেপ্তার করা হয় বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

তিনি বলেন, আগে গ্রেপ্তার করা দুই আসামীর সাক্ষ্যের ভিত্তিতে বুধবার রাতে রাসেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে সিলেট মহানগর হাকিম (এমএম-১) আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এআরগে চাঞ্চল্যকর এই মামলায় মঙ্গলবার দক্ষিণ সুরমার ভার্তখলা থেকে  মির্জা আতিক ও তায়েফ মো. রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার দুপুরের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আতিক। এতে সে মাহিদকে হত্যার দায় স্বীকার করে। এই হত্যাকান্ডে ৪ জন অংশ নেয় বলেও জানায় সে।

আতিক আদালতে বলে, রাতে খাবার খাওয়ার জন্য তাদের হাতে কোনো টাকা ছিল না। এ জন্য কদমতলীর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকার একটি রেস্তোরাঁয় বসে ছিনতাইয়ের জন্য যাত্রীদের ওপর নজর রাখছিলো। এ সময় মাহিদকে দেখতে পায়। তারা চারজন মাহিদকে ঘিরে প্রথমে মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মানিব্যাগ নিতে চায়। কিন্তু মানিব্যাগ মাহিদ দিচ্ছিলো না। পরে ডান পায়ের হাঁটুর ওপর ছুরিকাঘাত করে আতিক। তখন তাঁর সঙ্গে থাকা তায়েফ মানিব্যাগ কেড়ে নিয়ে পালায়। মানিব্যাগে মাত্র ২৫০ টাকা পেয়ে তাঁদের সবার মন খারাপ হয়।

মাহিদের মারা যাওয়ার খবর রাতেই পেয়েছিলেন জানিয়ে জবানবন্দিতে আতিক বলেন, রাত দেড়টার দিকে মারা যাওয়ার খবর পেয়ে ছুরি ও মোটরসাইকেল কবরস্থানে রেখে আসে।

ওসি খায়রুল ফজল বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনই পেশাদার ছিনতাইকারী। এদের বিরুদ্ধে ছিনতাইয়ের আরো কয়েকটি মামলা রয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালামকে গত রোববার (২৫মার্চ) রাতে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর রাতেই তিনি মারা যান। এ ঘটনায় মাহিদের চাচা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিম হাসান জেবুল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় চারজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত