০২ এপ্রিল, ২০১৮ ১৭:৩৪
মৌলভীবাজারের বড়লেখায় কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ এপ্রিল) ছিল দুই দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণে জনপ্রতিনিধি, কাজী, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেছেন। রোববার (১ এপ্রিল) এ প্রশিক্ষণ শুরু হয়।
শেষ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় প্রশিক্ষণের শুরুতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন প্রমুখ।
স্বাস্থ্য অধিদপ্তরের এ্যাডোলসেন্ট এন্ড স্কুল হেল্থ প্রোগ্রামের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন ডা. সোনিয়া লায়লা ও ডা. শুভ্রাংশু শেখর দে।
আপনার মন্তব্য