ছাতক প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০১৮ ১৫:৪৯

ছাতকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে ২৪৬ শিক্ষার্থী

সুনামগঞ্জের ছাতকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ১১১ জন ট্যালেন্টপুল এবং ১৩৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) প্রাপ্ত বৃত্তির ফলাফল অনুযায়ী ১৪টি ট্যালেন্টপুল ও ৪টি সাধারণ বৃত্তি পেয়ে শহরের মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষ স্থানে রয়েছে।

৯টি ট্যালেন্টপুল ও ৬টি সাধারণ বৃত্তি পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়া ছাতক সিমেন্ট কারখানা প্রাথমিক বিদ্যালয় ৮টি ট্যালেন্টপুল ও ৪টি সাধারণ, তাতীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩টি ট্যালেন্টপুল ও ৭টি সাধারণ এবং সিলেট পাল্প এন্ড পেপারমিল স্কুল ৩টি ট্যালেন্টপুল ও ২টি সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত