মাধবপুর প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০১৮ ১৪:৩৮

মাধবপুরে ১১২ বোতল ফেনসিডিল জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ১১২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বুধবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার তেলিয়াপাড়া এলাকার ১২নং চা বাগান থেকে এই মাদক জব্দ করেন তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানসহ বিজিবি সদস্যরা।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান আচ করতে পেরে মাদক বিক্রেতারা পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য  ৪৮ হাজার ৮শ’ টাকা বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত