০৫ এপ্রিল, ২০১৮ ২১:৫৬
সিলেট নগরীর ঘাসিটুলা থেকে তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ ১জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) ঘাসিটুলা বেতবাজার আলফু মিয়ার কলোনীস্থ টং ঘরের সামনে থেকে আব্দুর রহমান (২৮) নামের একজনকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাছিমপুর গ্রামের রন রায়ের পুত্র। জুয়া খেলার সামগ্রীসহ ১জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই অসিত চন্দ্র দাস।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুর রহমানের কয়েকজন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে আটক ও পলাতকদের আসামী করে সিলেট কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে থানার মামলা নং-১২ তারিখ-০৪/০৪/২০১৮খ্রি. রুজু করা হয়। পরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য