০৫ এপ্রিল, ২০১৮ ২২:১২
ছাতকে উচ্ছেদ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ অভিযানে বুলডেজার দিয়ে ঘুড়িয়ে ফেলা হয় ৭টি দোকান।
সুনামগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাসের উপস্থিতিতে শহরের থানা রোড এলাকায় অবৈধ দখলে থাকা ৩২শতাংশ ভূমি উচ্ছেদ করা হয়। দখলকৃত বর্তমান জমির মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে। ওই জমিতে ৭টি বিভিন্ন প্রকারের দোকান-পাঠ ছিল।
গত বছরের শেষ দিকে হাইকোর্টে একটি মামলার রায়ের প্রেক্ষিতে স¤প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে দখলদারদের ভূমি ছেড়ে দেয়ার নোটিশ প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে দখলদার ভূমি না ছাড়ায় পাকা ও আধাপাকা ৭টি দোকান-ঘর বৃহস্পতিবার ছাতক থানা পুলিশের সহায়তায় বুলডেজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানের সময় ঘটনাস্থলে ছাতক সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, ছাতক থানা ওসি আতিকুর রহমান. সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও সার্ভেয়ার উপস্থিত ছিলেন। পরে দখলমুক্ত জমিতে জেলা প্রশাসনের একটি সাইন বোর্ড টানিয়ে দেয়া হয়।
আপনার মন্তব্য