সিলেটটুডে ডেস্ক

০৯ এপ্রিল, ২০১৮ ১৬:১৮

বিভাগীয় সমাবেশ সফলের আহবান আরিফুল হকের

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১০ এপ্রিলের বিভাগীয় সমাবেশ সফলের আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (৮ এপ্রিল) রাতে নগরীর কুমারপাড়াস্থ বাসভবনে দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি স্ব-স্ব অবস্থান থেকে সমাবেশ সফলের আহবান জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, দলের জন্য নেতাকর্মীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। দলের সংকট মুহূর্তে নেতাকর্মীদেরকে অতীতের চেয়েও বেশী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, অবৈধ বাকশালী সরকার ষড়যন্ত্রমুলক মামলায় তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। আমাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করে আনতে সিলেট থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলারও আহবান জানিয়ে ১০ এপ্রিলের বিভাগীয় সমাবেশকে সফলের আহবান করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আবদাল মিয়া, কানাইঘাটের আশিক উদ্দিন, ওসমানীনগরের মো. মইনুল হক চৌধুরী, গোয়াইনঘাটের আব্দুল হাকিম চৌধুরী, জকিগঞ্জের মো. ইকবাল হোসেন।

কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সালেহ আহমদ, সৈয়দ মিসবাহ উদ্দিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েছ লোদী, দিনার খান হাসু, মো. রাজিক মিয়া, সৈয়দ তৌফিকুল হাদি, এবিএম জিল্লুর রহমান উজ্জল, আব্দুর রকিব তুহিন।

নারী কাউন্সিলরদের মধ্যে ছিলেন এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবীর শেপী, কুহিনুর ইয়াসমিন ঝর্ণা।

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিনিয়র সহসভাপতি আবুল কাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ জিলু, ইমরান আহমদ, মাহবুব আহমেদ, খালেদ আহমদ, আরিফ ইকবাল নেহাল। ইউপি সদস্য দিলোয়ার হোসেন দিলু ও হাফিজুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত