ওসমানীনগর প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৮ ১৮:৪২

ওসমানীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের এপ্রিল মাসের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, কমিটির সদস্য ওসি মোহাম্মদ সহিদ উল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য আবদাল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, দয়ামীর ইউপি চেয়ারম্যান এইচটি এম ফখর, উছমানপুর ইউপি চেয়ারম্যান মইনুল আজাদ ফারুক, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ড. শহিদুল ইসলাম, এলজিইডি উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবুল লেইছ, প্রধান শিক্ষক শহিদ হাসান, প্রধান শিক্ষিকা হেলন বেগম চৌধুরী ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল।

ওসমানীনগর উপজেলার বিভিন্ন দপ্তর পদায়নে সুপারিশ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ডিও লেটার প্রদান করায় এবং উপজেলার গোয়ালাবাজারে মা-ছেলে হত্যার ক্লু অল্প সময়ের মধ্যে উদঘাটন করে ঘটনার সাথে জড়িত চার ঘাতককে গ্রেপ্তার করায় ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যাকে ধন্যবাদ জানিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার স্কুল-কলেজের ছাত্রীদের ইভটিজিংকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ নানা বিষয়ে সিদ্ধান্ত পাস করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত