জগন্নাথপুর প্রতিনিধি

১০ এপ্রিল, ২০১৮ ০০:৩৬

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জের জগন্নাথপুরের চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনাগাও শেখহাটি গ্রামে পুর্ববিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে ফয়জুল হক (৪৫) ও মিলাদ হোসেন (২২)কে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাসনাগাও শেখহাটি গ্রামের টুনু মিয়া ও মজনু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে পুর্ববিরোধ চলছিল। যার জের ধরে সোমবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল বিনিময় হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ৩০ জন আহত হয়েছেন।

জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান সংঘর্ষের সততা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত