নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০১৮ ১২:৩০

নগরীতে শিক্ষার্থীদের চৌহাট্টা সড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে সিলেট নগরীতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১১ এপ্রিল) সকাল থেকে তারা নগরীর চৌহাট্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এতে করে জিন্দাবাজার, রিকাবিবাজার, আম্বরখানা, মিরবক্সটুলা, চৌহাট্টা রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এসময় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল  ৯টা থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এসময় তারা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে সকাল থেকে ‘দে দে চাকরি দে, নইলে মোদের বুলেট দে’, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই’, ‘দেবো, দেবো, রক্ত দেবো, রক্ত দিয়ে সফল হবো’ ইত্যাদি শ্লোগান দিতে দিতে নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহীদমিনারের সামনে জড়ো হন।

এ প্রতিবেদন লেখার পর্যন্ত সেখানে দলে দলে আন্দোলনকারীরা যোগদান করছেন।

আপনার মন্তব্য

আলোচিত