১২ এপ্রিল, ২০১৮ ২১:০৯
কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বুধবার সরকারী চাকরীতে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই ঘোষণার একদিন পরই কোটা বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। বৃহস্পতিবার সিলেটসহ বিভিন্নস্থানে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা কোটা রক্ষার দাবিতে বিক্ষোভ করেন।
সরকারী চাকরীতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ কোটা বরাদ্ধ ছিলো। বুধবার কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণার পর এখন মুক্তিযোদ্ধাদের উত্তরসূরীরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এতে ক্ষুব্দ তাঁরা।
সিলেট: মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড সিলেট জেলার আয়োজনে বৃহস্পতিবার দুপুর ২টায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে সংসদ কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
এসময় তিনি বলেন, এদেশ সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আপামর জনসাধারণের সম্পৃক্ততায় স্বাধীন হয়েছে। কোন ব্যক্তি বা কারও দানে পাওয়া নয়। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোন শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। রাজাকার, আলবদর, জামায়াত তথা স্বাধীনতা বিরোধী কারও জায়গা বাংলাদেশ হবে না। তিনি সরকারের কাছে যুদ্ধাপরাধীদের বিচার আরো দ্রুত করার এবং রায় কার্যকরের দাবী জানান। তিনি বলেন, সরকারি চাকুরিতে কোটা প্রথা বহাল রেখে তা, সংষ্কার করা যেতে পারে। তবে কাউকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন কিছু করতে দেয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ডের সহ কমান্ডার সুবেদার মেজর রফিক উদ্দিন আহমদ, সদর উপজেলা কমান্ডার মো. এরশাদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার মো. কুটি মিয়া, সদর ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা কমান্ডার মো. ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিত চক্রধর, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মো. মুজিবুর রহমান, মো. মনির উদ্দিন, মো. আসক আলী, ডেপুটি কমান্ডার মো. আলকাছ আলী, মো. আলতাব আলী, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলী, সহকারী কমান্ডার মো. আনোয়ার, সমছু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফেরদৌস আলম, ক্রীড়া সম্পাদক মহি উদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক সজিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, মোঃ সাব্বির আহমদ, জেলা সদস্য লিটন আহমদ, মোজাম্মিল আহমদ, পাপ্পু মিয়া, যুব কমান্ডের সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিমন প্রমুখ।
গোলাপগঞ্জ: মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা ৩০% কোটা ও অন্যান্য কোটা সংস্কারের নামে দেশব্যাপী চলমান নৈরাজ্য ও সন্ত্রাসী কার্মকান্ড ও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের মাধ্যমে স্বারকলিপি করা হয়।
এর পূর্বে মাববনন্ধন কর্মসূচীতে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলার সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, সাংগঠিনক কমান্ডার নায়েক আব্দুল মুহিত, পৌর কমান্ডার হানিফ আলী, উপজেলা কমান্ডের সদস্যববৃন্দ, কাওসার হোসেন, রবেন্দ্র চন্দ্র, সোনা মিয়া, ইউপি কমান্ডার সাইদ আহমদ চৌধুরী, গিয়াস উদ্দিন, আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা হাজী মনোহর আলী, ওয়ারিছ আলী, সুবেদার সালিক মিয়া, আব্দুর রহমান, সিরাজুল ইসলাম মুক্তি, সৈয়দ নুরুল ইসলাম,আব্দুল কাদির, আফতাব আলী, সুবেদার আব্দুস শহিদ, উপজেলা সন্তান কমান্ডের সদস্য মো: দিলওয়ার হোসেন দিলু, রানু মোহন চন্দ্র, পৌর সভাপতি মনজিল আহমদ, নুরুল ইসলাম, মুসতাহিন বিল্লাহ চৌধুরী,আব্দুল মুকিত,চেরাগ আলী, আদিল ওয়াহিদ,সোহেদ আহমদ,জাবের আহমদ, ইন্দ্রজিত বিশ্বাস, খায়রুল ইসলাম, জাহেদুল হক জোয়ারদার, শিতাম বিশ্বাস,প্রদিব, এমরান হোসেন, জায়েদ আহমদ, সাহেদ আহমদ, প্রমশ মিয়া, রাসেদ আহমদ, জায়েদ আহমদ চৌধুরী, রাজিব আহমদ, ধ্রুবতারা সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মো: রুবেল আহমদ, প্রমুখ।
জগন্নাথপুর: কোটা বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের অস্থানী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আবদুল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রনজিত কান্ত দাস, গৌরাঙ্গ গোপ, নিশি কান্ত গোপ, আবদুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডা’র উপজেলা শাখার আহবায়ক আবুল কয়েছ, সদস্য সচিব খালেদ আহমদ,সদস্য জামাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় সংসদে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল ঘোষনা করায় আমরা মর্মাহত হয়েছি। মুক্তিযোদ্ধাদের কথা বিবেচনা করে কোটা ব্যবস্থাটি পূর্নবহাল রাখার জন্য আহবান জানানো হয়।
আপনার মন্তব্য