দক্ষিণ সুরমা সংবাদদাতা

১৯ জুন, ২০১৫ ২১:৩০

দক্ষিণ সুরমায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

রমজানের প্রথম দিন দক্ষিণ সুরমায় দু পক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটে। দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের সকলামপুর গ্রামে জুমার নামাজের পর মসজিদের ভেতর এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতরা হলেন রাজু আহমদ, মিসবাহুল আহমদ, কওছর আহমদ, বিলাল আহমদ, আব্দুল কাইয়ুম, সুহেল আহমদ, সেবুল আহমদ, বসির মিয়া, ওয়ারিছ মিয়া, তারেক আহমদ। তাদের সবাইকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, প্রতি সপ্তাহে সকলামপুর জামে মসজিদের জন্য প্রতি ঘর থেকে চাল তুলা হয়। মখুদ্দুছ মিয়া প্রতি সপ্তাহের মত চাল তুলতে এলাকার মেম্বার আব্দুল আজিজের বাড়িতে গেলে মেম্বার তখন চাল দিতে পারবে না বলেন। তখন মখুদ্দুছ কোন কথা না বলে চলে আসেন এবং মসজিদের সবাইকে বিষয়টি জানান। জুমআর নামাজ শেষে সবাইকে মসজিদে থাকার জন্য অনুরুধ করেন মসজিদ কমিটির লোক জন। এক পর্যায়ে মসজিদের ভিতর কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেম্বারের ছেলে ফরিদ মিয়া ও এলাকার মুরব্বি কাইয়ুম আহমদ।

এতে উভয় পক্ষের মধ্যে মসজিদের ভিতর মারামারি সৃষ্টি হয়। এসময় এলাকার মুরব্বিরা মারামারি নিয়ন্ত্রেন আনেন। মোল্লারগাও ইউনিয়নের চেযারম্যান মকন মিয়া  ঘটনা শুনে এলাকায় বিশিষ্টি মুরব্বিদের সাথে নিয়ে বিষয়টি আপোষে মিমাংষা করার জন্য উভয় পক্ষকে অনুরুদ করেন এবং মসজিদের কমিঠিকে স্থগিত করে চার জনের একটি অস্থায়ী কমিটি দিয়ে আসেন। বিষয়টি মিমাংষা না হয়া পযর্ন্ত এই কমিঠি দিয়ে মসজিদ চলবে বলে জানান চেয়ারম্যান মকন মিয়া।  

আপনার মন্তব্য

আলোচিত