সুনামগঞ্জ প্রতিনিধি

২০ জুন, ২০১৫ ১২:২৬

দেখার হাওরে ১৫ শত কেজি মাছের পোণা অবমুক্ত করলেন জেলা প্রশাসক

সুনামগঞ্জের দেখার হাওরে ২০১৪-১৫ অর্থবছরে বিল নার্সারীতে উৎপাদিত ১৫ শত কেজি পোণা মাছ অবমুক্ত করা হয়েছে।

শুত্রবার বিকাল ৩টায় সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ও হাওর অঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দেখার হাওরে বিভিন্ন প্রজাতির এক হাজার পাঁচ শত কেজি পোণা অবমুক্ত করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার সুলতান আহমেদ,সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, শান্তিগঞ্জ হ্যাচারী অফিসার অশোক রঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন, মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিসটেন্ট মোঃ আবুল এরফান, তথ্য সংগ্রহকারী পিংকু চন্দ্র, লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীনুর রহমান,মোঃ আলতাব আলী প্রমুখ।

এক হাজার পাঁচ শত কেজি পোণা মাছের বর্তমান বাজার মূল্যে তিন লাখ টাকা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,আমরা মাছে ভাতে বাঙ্গালী, মাছ আমাদের আমিষের চাহিদা মিঠায়। তাই অংসখ্য হাওর বাওরের জেলা হিসেবে সুনামগঞ্জে বিভিন্ন প্রজাতির পোণা মাছ সংরক্ষণ ও তাদের প্রজনন বৃদ্ধিতে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, হাওরগুলোতে অমৎস্যজীবি কর্তৃক অবৈধভাবে রেনু পোণা মাছ নিধন বন্ধ করতে পারলে ঐ মাছ জেলাবাসীর আমিষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে প্রচার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

উল্লেখ্য চলতি বছর সুনামগঞ্জ সদর উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ এই দুই উপজেলা মিলে ১৬টি বিলে নার্সারী স্থাপন করা হয়। ঐ সমস্ত বিল নার্সারীতে উৎপাদিত ৫০ লক্ষাধিক পোনা মাছ বিভিন্ন হাওরে অবমুক্ত করা হয়। যার বাজার মূল্যে আনুমানিক এক কোটি টাকা হবে বলে মৎস্য অফিসাররা জানান।

আপনার মন্তব্য

আলোচিত