সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০১৫ ১৩:২১

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

আসন্ন রথযাত্রা উৎসব ২০১৫ইং উপলক্ষে ‘সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির’ এক সভা গত ১৯ জুন শুক্রবার সকাল ১১টায় সিলেট নগরীর মির্যাজাঙ্গালস্থ মনিপুরী রাজবাড়ির মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হয়।

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রী অনিল কিষন সিংহ সভায় সভাপতিত্ব করেন। কমিটির সাধারণ সম্পাদক শ্রী নৃপেন্দ্র সিংহ’র পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে পুণ্যভূমি সিলেটের তিনশত বৎসরের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব যথাযথ মর্যাদায় এবং হিন্দু ধর্মীয় ভাবগম্ভির পরিবেশে উদযাপন করার সিধান্ত গৃহীত হয়।

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০১৫ আগামী ১৮ জুলাই শনিবার এবং উল্টো রথযাত্রা মহোৎসব আগামী ২৬ জুলাই রোববার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ড. দীলিপ কুমার দাশ চৌধুরী এডভোকেট, কবি একে শেরাম, সুরজিত সিংহ, আশোক শর্মা, মিন্টু সিংহ, সমেন্দ্র সিংহ, ক্ষীর সিংহ, বলরাম ঘোষ, মুক্তিযুদ্ধ মনমোহন সিং, বিরাজ সিংহ, সমর সিংহ, পিন্টু রায়, দীলিপ সিংহ, মনি সিংহ, সাংবাদিক সজল ঘোষ, কবি নামব্রম সংকর, প্রসেনজিৎ রাজ কুমার, বাপ্পা সিংহ, শংকর সিংহ ও শেরাম রিপন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে পুণ্যভূমি সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত শ্রীবাস অঙ্গন-এর সকল দেবোত্তর সম্পত্তি রাক্ষা ও মন্দির পরিচালনায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) কাজলশাহ সিলেটকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য এবং শ্রীবাস অঙ্গনের পবিত্র ভূমি আত্মসাৎকারী ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক এবং মহান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরীর নিকট উদাত্ত আহবান জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত