১৭ এপ্রিল, ২০১৮ ১৯:০৭
দীর্ঘ ৬ বছরেও খোঁজ মিলেনি নিখোঁজ কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর। তাঁর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছেন বিশ্বনাথ বিএনপির নেতারা।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বাদ আছর বিশ্বনাথ পুরান বাজারস্থ দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি মনির হোসেনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সুমন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা আশিক আলী, শাহ এনাম, জালাল উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা লিলু মিয়া, শহীদ আহমদ মেম্বার, দিলোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা কাওসার আহমদ তুলাই, শাহজাহান আলী, আব্দুর রব সরকার, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, আইন উদ্দিন, মাসুদ আহমদ সুমন, আনোয়ার হোসেন, হেলাল আহমদ, বাবুল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমদ সুমন, সাইদ আহমদ, রহিম আলী, কলেজ ছাত্রদলের সহসভাপতি আকতার আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু, কলেজ ছাত্রদল নেতা এমদাদ হোসেন জয়, জাহেদ আহমদ, ইমলাক, শিপার আহমদ, রাসেল আহমদ, বাদশা মিয়া, এমদাদ হোসেন, আলী হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য