নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০১৮ ১২:১১

কানাইঘাটে বিদেশি মদ সহ ২ জন গ্রেপ্তার

সিলেটের কানাইঘাট থেকে বিদেশী মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব জানিয়েছে তারা পেশাদার মাদক বিক্রেতা।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কানাইঘাটের দূর্গাপুর চতুলবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন মো. রফিক আহামেদ (২২), পিতা-মৃত-ইয়াকুব আলী ও মো. আকিল উদ্দিন (২০), পিতা মৃত ইউসুফ আলী; তারা উভয়ই উপজেলার খালিনগর চড়াইঘাটের বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। উদ্ধার মদ ও গ্রেপ্তার দুজনকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত