২০ জুন, ২০১৫ ২১:১৬
ভুমি সংস্কার বোর্ডের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মৌলভীবাজার জেলাধীন উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিস সমুহে ডিজিটাল ভুমি ব্যবস্থাপনা নিয়ে অবহিতকরণ ও কম্পিউটার সামগ্রী বিতরণ সভা ২০জুন দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের মূন হলে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বর্ণালী পাল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ জাকারিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি রেভিনিউ কালেকক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম,জিপি এড,আবুল কালাম জিলা,এজিপি এড,আনোয়ারুল ইসলাম জাবেদ, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,ইউপি চেয়ারম্যান ইফতেকার আহমদ বদরুল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল হক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,বকসী ইকবাল আহমদ,এস,এম উমেদ আলী প্রমুখ। অবহিতকরণ ও কম্পিউটার বিতরন সভায় উপজেলা চেয়ারম্যান জেলা আইন কর্মকর্তাগন, ইউএনও. ইউএলও গন, ইউনিয়ন ভুমিকর্মকর্তাগন জেলা পয়ায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ সাংবাদিকগন অংশ গ্রহন করেন। পরে অতিথিরা ইউনিয়ন ভুমি কর্মকর্তাদের মধ্যে কম্পিউটার সামগ্রী বিতরন করেন।
আপনার মন্তব্য