ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০১৮ ১৮:৩৮

ফেঞ্চুগঞ্জে কবিরাজকে হত্যা চেষ্টার অভিযোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জে ইউনুছ মিয়া নামে এক কবিরাজকে জবাই করে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কটালপুর সেনেরবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায় কটালপুরের স্থানীয় একটি বাজারের কবিরাজ ইউনুছ মিয়ার দোকান আছে। বুধবার রাতে একদল দুর্বৃত্ত কবিরাজের দোকানে ঢুকে তার গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টা করে। তাৎক্ষণিক আশপাশের লোকজনের আর্তচিৎকারে হুলস্তুল বেঁধে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত কবিরাজকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে ইউনুছ মিয়ার ভাই নুরে আলম অভিযোগ নিয়ে থানায় আসলে ঘটনাটি জানতে পারি। পরে উপ-পরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সত্যতা যাচাই করা হয়।

তিনি বলেন, নারী সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুবেল ও ছালাউদ্দিনসহ কয়েকজন যুবক মিলে কবিরাজকে হত্যাচেষ্টা করে।  এ ঘটনাটি হামলাকারীদের বিরুদ্ধে নূরে আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত