বিশ্বনাথ প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০১৮ ২২:১৪

বিশ্বনাথে গৃহকর্মীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত জেলহাজতে

সিলেটের বিশ্বনাথে এবার বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭বছরের বোনের বাড়ির কাজের মেয়ের সর্বনাশ করেছে আকতার মিয়া (২২) নামের এক যুবক। সে উপজেলার উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল ফকিরটিলা গ্রামের গৌছ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ভোরে আকতার মিয়াকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে দুই মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীর বাবা বুধবার (১৮এপ্রিল) রাতে আকতার মিয়াকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং ১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, আকতারের বোনের বাড়ি আমতৈল ফকিরটিলার পার্শ্ববর্তী এলাকায়। সেখানে দীর্ঘদিন থেকে ওই কিশোরী ঝিয়ের কাজ করে আসছে। বোনের বাড়ি কাছে হওয়ায় আকতার বেশিরভাগ সময়ই সেখানে সময় কাটান। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বোনের বসত ঘরের ওই কাজের মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন। দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর সম্প্রতি মেয়েটির পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দিলে আকতার মিয়া তা প্রত্যাখ্যান করেন।

অভিযুক্ত আকতারকে জেলহাজতে পাঠানো হয়েছে জানিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, কয় মাসের অন্তঃসত্ত্বা সঠিকভাবে জানতে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত