১৯ এপ্রিল, ২০১৮ ২২:৩৫
সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী আমির হোসেন খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তার সহপাঠীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছাত্র হোসেন আহমদ, সাদিকুর রহমান, নিয়ামুল হাছান, দশম শ্রেণির ছাত্র মুমিন আহমদ, হাবিব আহমদ, শাকিব আহমদ, আরাফাত আহমদ, শাকিল আহমদ, ছাইফুল ইসলাম রেজা প্রমুখ।
মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আমির হোসেন (১৮)।
আপনার মন্তব্য