সুনামগঞ্জ প্রতিনিধি

২১ জুন, ২০১৫ ০২:৩৯

শাল্লায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

সুনামগঞ্জের শাল্লায় মাজাহার আলী(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(২০ জুন) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম এ দণ্ড দেন। 

মাজাহার উপজেলার খাসিপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
 
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার খাসিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাজাহারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে মাজাহারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

আপনার মন্তব্য

আলোচিত