মাধবপুর প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০১৮ ১৭:০০

মাধবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে প্রবাসী হারুন মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) ভোর রাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলো বহরা ইউনিয়নের উত্তরসিক গ্রামের মৃত ছত্তর মিয়ার ছেলে বিল্লাল মিশরী (৪০) এবং শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে তাউস মিয়া (৩৫)।

প্রসঙ্গত, ১০ এপ্রিল বিষ্ণুপুর গ্রামের প্রবাসী হারুন মিয়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত