সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০১৫ ১৩:২২

কুলাউড়ায় অস্ত্রসহ আটক ২

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় রিভলবার ও রামদাসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো পৃথিমপাশা গ্রামের মৃত ফিরুজ মিয়ার ছেলে আলমাছ হোসেন (৪২) ও ঘরগাঁও গ্রামের আয়ছর মিয়ার ছেলে দুলাল মিয়া (২৭)।

আজ ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঐ দুই জনের কাছ থেকে একটি রিভলবার, চারটি রামদা ও বেশকিছু লাঠি উদ্ধার করা হয়ছে।  এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন  থানায় একাধিক ডাকাতির মামলাও রয়ছে।

আপনার মন্তব্য

আলোচিত