নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০১৮ ০০:৩০

সিলেটে ২২ চা বাগান শ্রমিকদের আলোচনা সভা

মজুরি বৃদ্ধির চুক্তি বাস্তবায়ন দাবি

মজুরি বৃদ্ধি-সংক্রান্ত চুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ করেছেন উত্তর সিলেট ভ্যালির ২২টি চা বাগানে কর্মরত শ্রমিকরা। শুক্রবার (২৭ এপ্রিল) খাদিম চা বাগানের মণ্ডপ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাদিম ও বরজান চা-বাগানের পঞ্চায়েতের বিলাস বুনাজী ও সবুজ তাতির নেতৃত্বে ১৬ মাস চা শ্রমিক চুক্তি বিলম্বিত হওয়া, ন্যায্য মজুরি বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের লক্ষে আয়োজিত উক্ত আলোচনা সভায় তারা সেখানে মিলিত হন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- দোলন কমকার দুলু, করুণা মোহন বাগতী, উত্তর সিলেট ভ্যালির সাবেক সভাপতি শ্রীবাস মাহালী, রঘু মিয়া, মাধাই চাষা, মালনীছড়া শ্রমিক নেতা রতিলাল কালোয়ার, গুলনী চা বাগানের পঞ্চায়েত নেতা জন্মজয় বিশ্বাস, জাফলং চা বাগানের পঞ্চায়েত নেতা নিরঞ্জন গোয়ালা, বরজান চা বাগানের পঞ্চায়েত নেতা রমণ গোয়ালা, ছড়াগাঙ্গ বাগানের পঞ্চায়েত নেতা অমূল্য ভক্ত, লাক্কাতুরা চা বাগানের পঞ্চায়েত নেতা নিড়েন গোয়ালা।রাজু গোয়ালা, রঞ্জন বাউরি, যুবক নেতা জয়রাম কুরমি, সুশান্ত চাষা, প্রদীপ ছত্রী, অজিত দেব ও কল্পনা ছত্রী

ন্যায্য দাবী আদায়ের লক্ষে নিজ নিজ অবস্থান থেকে চা শ্রমিক চুক্তি বিলম্বিত না করে তা অতিসত্বর মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান চা শ্রমিক নেতারা।

জানা যায়, বর্তমানে উত্তর সিলেট ভ্যালির ২২ টি চা বাগানে শ্রমিকরা নিজ দায়িত্বে প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি কর্মসূচী পালন করে যাচ্ছে।

আলোচনা সভায় সিদ্ধান্ত নেয়া হয় ২৭ এপ্রিল থেকে শ্রমিকদের ২ ঘণ্টার কর্মবিরতি স্থগিত থাকবে এবং আগামী মে দিবসে শ্রমিক সমাবেশে পরবর্তী চুক্তির দাবিতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত