নিউজ ডেস্ক

২১ জুন, ২০১৫ ১৯:০১

মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের যুক্তরাজ্য যাত্রা

সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারী মোঃ বদরজ্জামান সেলিম রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে স্ব-পরিবারে এক সংক্ষিপ্ত সফরে লন্ডনের উদ্দেশ্যে সিলেট ওসমানী বিমান বন্দর ত্যাগ করেছেন।

তিনি পূরো রমজান মাস যুক্তরাজ্যে অবস্থান করবেন। সেখানে দলীয় বিভিন্ন কর্মসুচী, ইফতার মাহফিল সমূহে অংশগ্রহন ছাড়াও মিডিয়া এবং কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন এই বিএনপি নেতা। রমজানের পরবর্তী সপ্তাহে তার ছোট ছেলের চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করবেন।

সময়ের স্বল্পতার কারনে তিনি দলীয় নেতাকর্মী শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের সাথে দেখা করে যেতে পারেন নি বলে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন তিনি। তিনি এক বার্তায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত