নিউজ ডেস্ক

২১ জুন, ২০১৫ ১৯:২৪

ছাতকে পৌর মেয়রের গাড়ীতে হামলা : আটক ৫

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার প্রতিবাদে তার সমর্থকরা ছাতক সিলেট সড়ক কয়েক ঘন্টা অবরোধ করে রাখে। ঘটনায় জড়িত সন্দেহে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছাতকের পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর গাড়িতে করে ঢাকা যাচ্ছিলেন। এসময় তার গাড়ি উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে পৌছালে গাড়ি লক্ষকরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে কিছু লোক। এতে তার গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে যায়। তিনি সাথে সাথে ছাতক ফিরে আসেন। ঘটনা জনাজানি হলে তার সমর্থকেরা ছাতক-সিলেট সড়ক কয়েকঘন্টা অবরোধ করে রাখে। এর পরপরই ঘটনার সাথে জড়িত সন্দেহে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার পৌর মেয়র কালাম চৌধুরী সমর্থক রহিমের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের সমর্থক রইস আলীর কথা কাটাকাটি জেরে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেএ সময় সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।

এরপর ঐ ঘটনার জেরে শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ লেগুনাষ্টেন্ডের ম্যানেজার সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় ইতি টেলিকম নামের একটি দোকান থেকে একটি শটগানসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেপুলিশ।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, মেয়রের গাড়িতে হামলার ঘটনায় ৫জনকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত