ডেস্ক রিপোর্ট

২১ জুন, ২০১৫ ২২:৫২

দেশে ফিরেছেন জেলা আ.লীগের সভাপতি সুফিয়ান চৌধুরী

যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান দেশে ফিরছেন ।

রবিবার দুপুর সাড়ে বারোটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীন ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে পৌছান। উন্নত চিকিৎসার্থে তিনি প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন।

একটি অভ্যন্তরীন ফ্লাইটযোগে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছালে তাকে দলীয় নেতাকর্মীরা বরণ করে নেন। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হন। 

সংবর্ধনার জবাবে সংক্ষিপ্ত বক্তব্যে সুফিয়ান চৌধুরী বলেন- দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে সামনের পথে এগিয়ে চলতে হবে। এছাড়াও অল্প কয়েকদিনের মধ্যে সকল উপজেলা সম্মেলন শেষে জেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের ঘোষণা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, এড. শেখ মকলু মিয়া, ডা. আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, এড. আজমল আলী, পংকি খান, বাবুল আখতার, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, নিজাম উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত