হবিগঞ্জ প্রতিনিধি

২২ জুন, ২০১৫ ১৩:৪৬

শায়েস্তাগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

শায়েস্তাগঞ্জে ওয়ার্কসপে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন কাসেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার কুটিরগাঁও গ্রামের কাসেম মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৮) তার ওয়ার্কসপে ওয়েলডিং-এর কাজ করছিল। এ সময় সে অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে।

বিষয়টি স্থানীয় লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায়   মারা যায় সে।

আপনার মন্তব্য

আলোচিত