সুনামগঞ্জ প্রতিনিধি

২২ জুন, ২০১৫ ১৬:১১

বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

একটানা ৯৬ঘন্টা ধরে কতৃপক্ষের অবহেলার কারনে সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রী হোস্টেল সহ তৎসংলগ্ন এলাকাবাসী বিদ্যুৎহীন অবস্থায় বসবাস করছে এর প্রতিবাদে সোমবার বেলা একটায় কলেজ ও হোস্টেল সংলগ্ন রাস্তায় মানবন্ধন করেছে এলাকাবাসী ও হোস্টেলের ছাত্রীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের কেমেস্ট্রির শিক্ষক আলমগীর হোসেন, স্থানীয় এলাকাবাসী আফিকুজ্জামান রিপন, মোজাহিদুল ইসলাম মজনু, আবু তাহের মিয়া, হোষ্টেলের ছাত্রী সুজিয়া বেগম, বাস্বতী দাস, শান্তা প্রমুখ।

হোস্টেলের বসবাসকারী ছাত্রী সুজিয়া বেগম, বাস্বতী দাস, শান্তা জানায় ৯৬ ঘন্টা বিদ্যুৎহিন অবস্থায় হোষ্টেলের ছাত্রীরা চরম মানবেতর জীবনযাপন করছেন। পানির অভাবে হোস্টেলের বাইরে গিয়ে তা আনতে হয়। হাতে পানির বোতল দেখলে বিভিন্ন ছেলেরা তখন ইবটিজিং করে বিভিন্ন মন্তব্য করে।

সুনামগঞ্জ সরকারী কলেজের কেমেস্ট্রির শিক্ষক আলমগীর হোসেন বলেন, কলেজে বিভিন্ন বিভাগে ভর্তি চলছে তার সবই এখন অনলাইনে করতে হয় গত ৩দিন বিদ্যুৎ না থাকায় তা করা যাচ্ছেনা। আর ক্লাস ও পরীক্ষা নিতেও বেশ কষ্ট হচ্ছে।

স্থানীয়বাসিন্দা মুজাহিদুল ইসলাম মজনু বলেন আমরা আজ ৩/৪দিন হয় বিদ্যুৎহীন অবস্থায় কাটাচ্ছি রোজা আর প্রচন্ড গরমে র্শিশু আর বৃদ্ধদের নিয়ে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এমন চলতে থাকলে এলাকাবাসিদের নিয়ে আমরা বিদ্যুৎ অফিস ঘেরাউয়ের কর্মসূচি দেব।

আপনার মন্তব্য

আলোচিত