নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০১৮ ১৮:৫৯

বাবার জন্যে ভাত পৌঁছাতে গিয়ে প্রাণ গেল পুত্রের

বাবা হাওরে কাজ করছেন, বাবার জন্যে ভাত নিয়ে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন এক ছেলে আর তার বন্ধু। ঘটনাটি ঘটেছে সিলেটের কানাইঘাটে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বড়চতুর ইউনিয়নের উপর বড়াই গ্রামের পাশে হাওরে বজ্রপাতে প্রাণ হারায় তামিম (১২) ও সালমান (১৩) নামের দুই শিশু।

বিকেলে কানাইঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঘটনাস্থলে যাওয়া কানাইঘাট থানার উপর পরিদর্শক (এসআই) স্বপন সরকার বলেন, উপর বড়াই গ্রামের পাশ্ববর্তী হাওরে মঙ্গলবার সকালে ধান কাটতে গিয়েছিলেন এই বাসিন্দা করিম আলী। দুপুর ২ টার দিকে করিম আলীর ছেলে তামিম বাবার জন্য ভাত নিয়ে হাওরে যায়। সাথে করে বন্ধু সালমানকে নিয়ে যায় তামিম। এসময় হঠাৎ বজ্রপাতে প্রাণ হারায় তামিম ও সালমান।

মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্বপন সরকার।

আপনার মন্তব্য

আলোচিত