সিলেটটুডে ডেস্ক

০৩ মে, ২০১৮ ১৯:৫৫

নগরীর সড়ক বিভাজক অপসারণে ৭ দিনের আল্টিমেটাম

সিলেট নগরীর বন্দর বাজার ও মহাজনপট্টির জেল রোড পয়েন্টের সড়ক বিভাজক অপসারণের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।    

সড়ক বিভাজক অপসারণের দাবিতে সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার নগরীতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কর্তৃপক্ষের প্রতি ৭ দিনের আল্টিমেটাম দেন তিনি।  

এসময় তিনি বলেন, নগরীতে মুক্ত চলাচলে জেলরোড-বন্দরবাজার সড়কে বিভাজকগুলো বিভিন্ন অসুবিধা সৃষ্টি করছে। বিভাজকের কারণে ব্যবসায়ীরা জরুরী লেনদেনের জন্য সঠিক সময়ে কর্মস্থলে যেতে পারেন না। ব্যবসায়ীরা বারবার এ বিষয়টি সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসনকে অবগত করার পরও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। বারবার ব্যবসায়ীদের এ দাবিকে অবহেলা করা হয়েছে। ট্রাফিকের কাজ ট্রাফিক করবে, এতে রাস্তা বন্ধ করার কোন প্রয়োজন হয় না বলে জানান তিনি।  
 
ট্রাফিক পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনকে জনগণের দুর্ভোগ লাঘবে সড়ক বিভাজকগুলো অনতিবিলম্বে অপসারণের দাবি জানান সিলেটের এই সাবেক মেয়র।  

সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে ও দেলওয়ার হোসেন ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হোসেন দুলালের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সভাপতি আবুল হোসেন, সিলেট চেম্বারের সহ সভাপতি এমদাদ হোসেন, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মুকির হোসেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সহ সভাপতি হাসমত আলী হাসু, ১নং সদস্য কানু মিয়া, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ছড়ার পারের পক্ষে জাহাঙ্গীর মিয়া, হাজী শামীম আহমদ, কামালগড়ের পক্ষে কয়েছ আহমদ, মস্তাফিজুর রহমান পাপ্পু, লাল দিঘী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সামছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফারুক আহমদ, হায়দর খান, স্বপন কর্মকার, বদরুল আলম মজনু, আব্দুল আউয়াল মিন্টু, হাজী আমিন উদ্দিন, হাজী রহমত মিয়া, মো. শাহ আলম শাহীন, মো. আমিন উদ্দিন, হাজী সিয়াদ জাহিদ উদ্দিন, মো. ছাদেক আহমদ, এম.এ মতিন, জব্বার মিয়া, কলিম আহমদ, ফজল করিম প্রমুখ।

মানববন্ধনে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, রাজা জিসি রোড ব্যবসায়ী সমিতি, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতি, সিটি হার্ট ব্যবসায়ী সমিতি, স্বর্ণ ব্যবসায়ী ব্যবসায়ী সমিতি, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি, লালদিঘী নতুন মার্কেট ব্যবসায়ী সমিতি, কামালগড়, ছড়ারপাড়, মাছিমপুর এলাকাবাসী ও কালীঘাট শ্রমিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত