সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ জুন, ২০১৫ ১৮:১৪

দক্ষিণ সুনামগঞ্জে শিশুদের ঝগড়ার জেরেদ দুপক্ষের সংঘর্ষ; আহত ২০

দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ২০ জন। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের শফিক মিয়ার ছেলে রাহেলের (১০) সঙ্গে একই গ্রামের আব্দুর রউফের ছেলে শাহিনুরের (১৪) বুধবার বিকেলে ঝগড়া হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নারীসহ অন্তত ২০জন আহত হয়।
দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত