ডেস্ক রিপোর্ট

২৫ জুন, ২০১৫ ১৯:৩৯

বামাক’র মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে আজ সিলেটে বামাক’র মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বামাক) সিলেট জেলা ও মহানগর শাখা ২পর্বের অনুষ্ঠানমালা হাতে নিয়েছে। 

প্রথম অধিবেশন শুরু হবে শুক্রবার বেলা ২টায় নগরীর দরগা গেটের রশীদ এম্পোরিয়ামের ২য় তলায় আর কে ধর মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম।

বিশেষ অতিথি থাকবেন সিলেটের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম ও বামাক’র মৌলভীবাজার জেলা সভাপতি এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল। অনুষ্টানে সভাপতিত্ব করবেন বামাক’র সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব আতাউর রহমান।

দ্বিতীয় অধিবেশন শুরু হবে একই স্থানে বিকেল ৫টায়। এতে প্রধান আতিথি থাকবেন সিলেটের মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নান। এ অনুষ্টানে বিশেষ অতিথি থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চেীধুরী ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক। সভাপতিত্ব করবেন বামাক’র সিলেট জেলা সভাপতি ও বিভাগীয় সমন্বয়ক ড. আর কে ধর।

বামাক’র অনুষ্ঠানসমুহে যথাসময়ে সংশ্লিষ্ট সকলেকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত