২৫ জুন, ২০১৫ ১৯:৫১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে তিনজন কয়লা শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ছয়টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, যাদুকাটা নদীতে এই শ্রমিকেরা কয়ল তোলার কাজে ছিলেন। সন্ধ্যার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মারা যান। এরা হলেন উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আবদুর রাজ্জাক (২৬), মানিগাঁও গ্রামের জামাল উদ্দিন (৩২), কোপানাপাড়া গ্রামের আল আমিন (২৭)।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ জানান, বজ্রপাতে আহত-নিহতরা খুবই দরিদ্র মানুষ। উজান থেকে পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা কয়লা কুড়িয়েই জীবিকা নির্বাহ করেন তারা।
আপনার মন্তব্য