২৫ জুন, ২০১৫ ২৩:০০
সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী হস্তশিল্প পণ্যের অতীত ঐতিহ্যে ফিরিয়ে আনার লক্ষ্যে সিলেট শহরের রিকাবিবাজারস্থ মোহম্মদ আলী জিমনেসিয়াম হলে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গাাইজেশন (একডো) এর উদ্যোগে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম’র সহযোগিতায় দুই দিনব্যাপি মণিপুরী হস্তশিল্প প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে দু’দিনব্যাপি আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কার্যালয় সিলেট (পশ্চিমাঞ্চল) এর সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান নীলচাঁদ সিংহ, দেশের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও মণিপুরী হ্যান্ডলুম প্রজেক্ট অব একডো এর কনসালটেন্ট চন্দ্রশেখর সাহা, অক্সফাম এর প্রজেক্ট কোর্ডিনেটর সৈকত বিশ্বাস, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম ও মণিপুরী তাঁতশিল্পী ও প্রকল্পের স্থানীয় রিসোর্স পার্সন রাধাবতী দেবী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একডো’র নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ।
আয়োজকদের পক্ষ থেকে অক্সফাম এর উজ্জ্বল আজিম স্বাগত বক্তব্য প্রদান করেন।
আপনার মন্তব্য