ডেস্ক রিপোর্ট

২৫ জুন, ২০১৫ ২৩:০৪

আগামীকাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব ষ্টাডিজ এর সাধারণ সভা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাণ পুরুষ কলিযুগের পাবন অবতার শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভূ কর্তৃক মানব মনের অচিন্ত্যশক্তি ও ঐশ্বর্য্য প্রকাশ করার জন্য শ্রীমন মহাপ্রভূর লীলা গ্রন্থ ‘শ্রীশ্রীচৈতন্য চরিতামৃত’ অনুসরনের মাধ্যমে হিন্দু সম্প্রদায় কে সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে পরম মুক্তির পথ অনুসরণ করার উদ্দেশ্যে শ্রীমন মহাপ্রভূর আদর্শভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব ষ্টাডিজের উদ্যোগে ‘শ্রীশ্রীচৈতন্য চরিতামৃত’ লীলাগ্রন্থের ৪০০ বৎসর পুর্তি উৎসব পালন উপলক্ষে এক সাধারণ সভা আগামী ২৬ জুন, ২০১৫ ইংরেজী রোজ শুক্রবার বিকাল ০৫.০০ ঘটিকায় সিলেট মহানগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সভায় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সকল সম্মানিত সদস্যবৃন্দসহ সকল ভক্তগণকে যোগদানের জন্য সিলেট জেলা শাখার সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট ও সাধারণ সম্পাদক নিধীর সূত্রধর এক যুক্ত বিবৃতিতে সবাই কে আমন্ত্রণ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত