২৬ জুন, ২০১৫ ০৪:০৬
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২ টার সময় সিলেটের মাননীয় নতুন জেলা প্রশাসক মো: জয়নাল আবেদিন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল, সহকারী কমান্ডার সাংগঠনিক আব্দুল হক, সহকারী কমান্ডার ক্রীড়া সুরুজ আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার আহবায়ক মোঃ সালাউদ্দিন পারভেজ, সদস্য মোঃ জহিরুল ইসলাম, যুব কমান্ড সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক শাহিন আহমদ চৌধুরী নয়ন, সাংস্কৃতিক কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি অংশুমাং দত্ত প্রমুক।
আপনার মন্তব্য